‘অবশেষে’ তৌসিফের ঘরে ফেরা

বিনোদন রিপোর্ট
২২ জুন ২০১৭, ০০:০৬আপডেট : ২২ জুন ২০১৭, ০০:০৬

তৌসিফ বেশ লম্বা একটা সময় ধরে তার নতুন কোনও অ্যালবামের খোঁজ নেই। বেরিয়ে পড়েছিলেন গান ক্যারিয়ারের জন্মঘর জি-সিরিজ/অগ্নিবীণা থেকেও। অবশেষে পুরনো ঘরে ফিরলেন ‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও আছি বসে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের সংগীতশিল্পী তৌসিফ।

দীর্ঘ ৬ বছর পর অগ্নিবীণা থেকে প্রকাশ হয়েছে তৌসিফের একক অ্যালবাম ‘অবশেষে’। অ্যালবামের সব গান লিখেছেন সাংবাদিক মাহতাব হোসেন। অ্যালবামের সব গানের সুর-সংগীতায়োজন করেছেন তৌসিফ নিজেই। এটা তার ক্যারিয়ারের দ্বাদশ অ্যালবাম।
‘অবশেষে’ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘আমাকে ভক্ত-শ্রোতারা অনেকদিন পায়নি, যেমনটা চেয়েছিল তাদের কাঙ্ক্ষিত তৌসিফকে। মাঝখানে নানা ঝামেলায় ছিলাম। আর আমার সুরের সঙ্গে কথাও মেলাতে পারছিলাম না। দীর্ঘ ৬ বছর হয়তো আমার প্রিয় শ্রোতাদের অপেক্ষার অবসান হলো। মাহতাব হোসেনের কথা আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।’
তৌসিফ জানান, ২০ জুন জিপি মিউজিক, রবি ইয়ন্ডার ও ইউটিউবে ‘অবশেষে’ মুক্তি দেওয়া হয়েছে।
পাঁচ গানের এই অ্যালবামটি শুনতে পারবেন নিচের লিংকে:

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প