ভিডিওতে অন্য ইমরান সঙ্গে মৌমিতা

বিনোদন রিপোর্ট
২৫ জুন ২০১৭, ১৩:৩৩আপডেট : ২৬ জুন ২০১৭, ১৬:০৪

ভিডিওতে ইমরান ও মৌমিতা আগেই ইমরান আওয়াজ দিয়ে রেখেছেন, আসছে ঈদে একটি ভিন্ন স্বাদের বিশেষ গান-ভিডিও আসছে তার। এরমধ্যে গেল কয়েকদিন রোদে ঘেমে বৃষ্টিতে ভিজে বেজায় ব্যস্ত সময় পার করেছেন তিনি

সঙ্গে পরিচালক হিসেবে ছিলেন চন্দন রায় চৌধুরী আর মডেল হিসেবে ভালোই সঙ্গ দিয়েছেন কলকাতার কন্যা মৌমিতা হরি। আর সেই ভিন্ন ধারার মিউজিক ভিডিওটি সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ২৪ জুন রাত ১০টা নাগাদ।
স্বাভাবিক, ইমরানের ভিডিও মুক্তি পাওয়া মানে গান বাজারের পুরো দৃষ্টি এক বিন্দুতে স্থির হওয়া। জুলফিকার রাসেলের ভিন্ন মাত্রার গীতিকবিতায় এবারও ইমরান নিজের সুর-সংগীত-কণ্ঠে চমকে দিয়েছেন সবাইকে। ‌‘আমার ইচ্ছে কোথায়’ শিরোনামের গানটি দিয়ে ইমরান জানান দিয়েছেন জাত সংগীতশিল্পীর বার্তা। কারণ, এমন কথা কিংবা সুরের গান সচরাচর তার কণ্ঠে পাওয়া যায় না।
তারউপর এবার ভিডিওতে ইমরানের সঙ্গে ছিলেন কলকাতার মডেল মৌমিতা হরি। ভিডিওতে দু’জনের রোমান্টিক রসায়ন সত্যিই পলকহীন দেখার মতো।  
ইমরান বলেন, ‘গেল কদিন ধরে কাজটি খুব খেটেখুটে করেছি। কষ্ট করেছি সবাই। মৌমিতার দারুণ সাপোর্ট পেয়েছি। ভিডিওটি প্রকাশের পর যে সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে অনবদ্য একটা কাজ করে ফেললাম।’
প্রসঙ্গত, কলকাতার মডেল-অভিনেত্রী মৌমিতা হরি ঢাকায় প্রথম আসেন অনন্য মামুনের নির্মানাধীণ ‘বন্ধন’ এর কাজে। সেই সুবাদে মিনারের ‘পাগল’ গানেও কাজ করেন তিনি। এবার কলকাতা থেকে ঢাকায় এসেছেন শুধু ইমরানের ডাকে।
ভিডিওটি প্রসঙ্গে মৌমিতা বলেন, ‘গানটি তো অদ্ভুত সুন্দর। সত্যি। বলতে পারেন গানের প্রেমে পড়েই এবার ঢাকায় নামলাম। ভিডিওতে দারুণ একটা গল্প আছে। আমি জানি গানটি শুনে ও ভিডিওটি দেখে সবাই একটা ঘোরে চলে যাবেন।’
ভিডিওতে দেখুন ‘আমার ইচ্ছে কোথায়’:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প