তাহসানের চাঁদরাতের উপহার (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৫ জুন ২০১৭, ২১:০৯আপডেট : ২৫ জুন ২০১৭, ২১:১২

গেল কদিন ধরে তাহসান ব্যস্ত বিভিন্ন স্থানে ছোটাছুটির মধ্যে। তার সঙ্গে আছে বক্সিং প্র্যাক্টিসের সরঞ্জাম! হাতে গ্লাভস পরে নিয়ম করে ঝরাচ্ছেন ঘামও। সঙ্গে রেখেছেন একটি রিভলবার, ব্যক্তিগত গাড়ি তো রয়েছেই। খবর মিলছে, তাহসানের এই ছোটাছুটির মধ্যে জনপ্রিয় মডেল আজমেরী আশাকেও দেখা যাচ্ছে মাঝে মধ্যে, তাও আবার ঝুম বৃষ্টিতে! তাহসান

বক্সিং, রিভলবার আবার বৃষ্টিস্নাত রোমান্টিকতা- এমন হিসেব না মেলানো খবরের পেছনের খবর জানা গেছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে। চাঁদরাতে (২৫ জুন) প্রকাশ পেয়েছে তাহসানের একেবারের নতুন গানের নতুন একটি ভিডিও।  
‘অপ্রাপ্তি’ শিরোনামের এই ভিডিওতে তাহসানকে দেখা গেছে একেবারে ভিন্ন একটি রূপে। মানে এখানে তিনি গ্যাংস্টার এবং প্রেমিক। মেহেদী হাসান লিমনের কথায় নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শাকের রেজা। আর গানটির ভিডিও নির্মাণ করছেন
দেশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আলোচিত নির্মাতা ভিকি জায়েদ।
তাহসান বলেন, ‘এটি আসলে সত্যিকারের মিউজিক ভিডিও হচ্ছে বলেই আমি মনে করছি। এটাকে স্বল্পদৈর্ঘ্য সিনেমাও বলা যেতে পারে। কারণ, একটা গল্প বলার চেষ্টা করছি আমরা। সেই গল্পের জন্যই এত আয়োজন। বৃষ্টিতে ভেজা কিংবা গোলাগুলিতে অংশ নেওয়া। ভক্তদের জন্য এটা আমার চাঁদরাতের উপহার।’
ভিডিওতে তাহসান ও আশা এদিকে নির্মাতা ভিকি জায়েদ বলেন, ‘গল্পটি আসলে দু’জন গ্যাংস্টারকে ঘিরে। একজন তাহসান অন্যজন তৌফিক। দু’জন গ্যাংস্টারের একটি ছোট্ট গল্প বলার চেষ্টা করছি আরেক মডেল আজমেরী আশার মধ্য দিয়ে।’  
গানটিতে তাহসান ও আজমেরী আশার রসায়ন ছাড়াও পাওয়া গেছে জনপ্রিয় র‌্যাপার ও চৌকস অভিনেতা তৌফিক আহমেদকে। মোশনরক এন্টারটেইনমেন্টের নির্মাণ সহযোগিতায় ভিডিওটি সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও দেখা যাচ্ছে বাংলাফ্লিক্স-এ।
আর অডিও গানটি এক্সক্লুসিভলি মুক্তি পেয়েছে জিপি মিউজিক অ্যাপ-এ।
গানটির ভিডিও লিংক:

/এস/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প