আয়নাবাজি সিরিজেও হৃদি হলেন নাবিলা

বিনোদন রিপোর্ট
৩০ জুন ২০১৭, ১৭:৪৬আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৫:০৭

মাসুমা রহমান নাবিলা/ ছবি: সাজ্জাদ হোসেন ‘আয়নাবাজি’র হৃদিকে তো দেখেছেন। নাবিলাকে এবার একই নামে দেখা যাবে আয়নাবাজি অরিজিনাল সিরিজেও। এবং এই সিরিজের এটিই একমাত্র নাটক যেখানে ‌পাওয়া যাবে তাকে।

কিন্তু এবারের হৃদি চরিত্রটি কেমন? না, নাবিলা আগাম সেসব নিয়ে মুখ খুলতে একদম নারাজ। বরং দর্শকদের তৃষ্ণা বাড়িয়ে বলছেন, ‘‘একটু অপেক্ষা করুন। ১ জুলাই রাত আটটায় একসঙ্গে তিনটি টিভি চ্যানেলে প্রচার হবে ‌‌নতুন হৃদির গল্প। ‘আয়নাবাজি’ ছিল আমার প্রথম সিনেমা। যেখান থেকে অকল্পনীয় ভালোবাসা পেয়েছি। প্রায় দুই বছর পর আবারও অভিনয়ে ফিরলাম অমিতাভ রেজা চৌধুরীর হাত ধরেই। আশা করছি এই কাজটিও অসাধারণ কিছু হবে।’’
চরিত্র প্রসঙ্গে নাবিলা আরও বলেন, ‘এই হৃদি সেই হৃদি থেকে একটু ভিন্ন। শুধু এটুকু আগাম বলে রাখলাম।’
এদিকে ‘আয়নাবাজি’র মতোই এই গল্পের গল্পকার সৈয়দ গাউসুল আলম শাওন আর পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। তবে এতে নাবিলার বিপরীতে চঞ্চল চৌধুরীর বদলে থাকছেন অপূর্ব।
একটি দৃশ্যে নাবিলা ও অপূর্ব ‘মার্চ মাসে শ্যুটিং’-এর গল্প প্রসঙ্গে অমিতাভ জানান, একটা গ্রামে মুক্তিযোদ্ধার নাটক করতে যান অপূর্ব। শুটিং করতে করতে হঠাৎ এক বৃদ্ধা এসে তার গালে চড় মারেন। শুরু হয় গল্পের আসল গল্প।
বিশেষ এই নাটকটি ১ জুন রাত ৮টায় একযোগে প্রচার হবে আরটিভি, গাজী টিভি এবং মাছরাঙা টিভিতে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প