শাহরুখের গানে এবার সালমান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ জুলাই ২০১৭, ১৬:০৩আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৭:০৮

সালমান ও শাহরুখ। গত বছরের ছবি কদিন আগেই মুক্তি পেয়েছে বলিউড তারকা সালমান খানের ‘টিউবলাইট’ চলচ্চিত্র। বক্সঅফিসে আলোচিত এই ছবির একটি অতিথি চরিত্রে ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।
অনেকদিন পর দুই খানকে একসঙ্গে বড় পর্দায় দেখে খুশি ছিলেন দর্শক। তার ‘প্রতিফলন’ সিনেমা হল ও সামাজিক মাধ্যমগুলোতে। এবার ভক্তদের জন্য আরেক সুখবর দিলো ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে। শাহরুখের পরবর্তী ছবির একটি গানে দেখা যাবে সালমানকে!

আনন্দ লাল রায় পরিচালিত ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। ছবিটিতে শাহরুখকে দেখা যাবে একজন বামনের ভূমিকায়। মানসিক রোগীর চরিত্রে থাকবেন অনুশকা শর্মা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেনন ক্যাটরিনা কাইফও।

আগেই শোনা গিয়েছিলো ছবিটিতে একটি অতিথি চরিত্রে দেখা যেতে পারে ‘দাবাং’ খানকে। তবে এবার জানা গেলে একটি গানে নাচবেন দুই খান। মিড ডে’র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার যশ রাজ স্টুডিওতে গানটির শুটিং শুরু হবে। এর কোরিওগ্রাফ করবেন রিমো ডি সুজা।

সূত্র: জি নিউজ

/এমএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প