‘পদ্মাবতী’র সেটে খাবার চুরি করেন দীপিকা!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ১৮:৩০আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৮:৩৪

সঞ্জয় ও দীপিকা সঞ্জয় লীলা বানসালির আলোচিত ঐতিহাসিক প্রেমের উপাখ্যান নিয়ে নির্মিত হচ্ছে ‘পদ্মাবতী’। মূল চরিত্রে অভিনয় করছেন হলিউড-বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। এটা পুরনো খবর।

কিন্তু জানেন কি শুটিংয়ের সেটে কি করে সময় কাটে দীপিকার? যখন কোনও শুটিং থাকে না এবং বানসালি ব্যস্ত থাকেন তখন দীপিকা খাবার চুরি করে খেতে থাকেন!

অবিশ্বাস্য লাগছে! তবে এটা সত্য ঘটনা। আর তা জানিয়েছেন খোদ দীপিকাই। সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। তাতে খাবারের একটি প্লেটের ছবি দিয়েছেন, যাতে দেখা যাচ্ছে কেউ একজন খাবার তুলে নিচ্ছে। ক্যাপশনে দীপিকাই জানিয়েছেন, যখন সেটে কোনও কাজ থাকে না তখন খাবার চুরি খেয়ে থাকেন তিনি।

পদ্মাবতী’তে রানি পদ্মীনির ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। এতে তার স্বামী রাওয়াল রতন সিংয়ের চরিত্রে আছেন শহিদ কাপুর। দু’জনেই শুটিংয়ে ব্যস্ত। চুটিয়ে চলছে তাদের খুনসুটি।

কিন্তু খলনায়ক কোথায়? রণবীর সিং, যিনি এই চলচ্চিত্রে আলাউদ্দিন খিলজির চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন। তিনি উপস্থিত নেই সেটে। জানা গেলো, নিজের জন্মদিন উদযাপনে ব্যস্ত আছেন।

শুরু থেকেই বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়েছে পদ্মাবতী’র শুটিং। জয়পুরে কার্নি সেনারা ঝামেলা পাকায়। এরপর কলহাপুরে পুরো সেট ভেঙে দেওয়া হয়। শুটিং চলার সময় বানসালির ওপর হামলাও হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প