২৫ বছর পর আবার সঞ্জয় ও শ্রীদেবী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জুলাই ২০১৭, ১৩:০৭আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৬:১৭
একসময়ের শ্রীদেবী-সঞ্জয় দুই যুগেরও বেশি সময় পর আবার পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও অভিনেত্রী শ্রীদেবী। ‘সিদ্ধাত’ নামের একটি ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। এতে থাকছেন আরও দুই জোড়া নায়ক-নায়িকা। 

অবশ্য ছবিটির অন্য তারকারা সবাই এ প্রজন্মের। এর মধ্যে আছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’সহ চারটি ব্যবসাসফল ছবির জুটি বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। তবে আদিত্য রয় কাপুর ও সোনাক্ষী সিনহা এ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন। অবশ্য আদিত্যর সঙ্গে আলিয়াকে এবং বরুণের সঙ্গে সোনাক্ষীকেও দেখা যাওয়ার গুঞ্জন রয়েছে।
অনেক তারকাকে একত্র করার নির্মাতা করণ জোহরের ধর্মা প্রোডাকশন্স প্রযোজনা করবে ‘সিদ্ধাত’। তবে একা নয়, যৌথ প্রযোজক হিসেবে আছে নাদিয়াড়ওয়ালা গ্র্যান্ডসান্স। এটি পরিচালনা করবেন ‘টু স্টেটস’খ্যাত অভিষেক বর্মণ। আলিয়া ছাড়া আগে বাকি পাঁচ জনের কারও সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নেই তার।
১৯৯৩ সালে ‘গুমরাহ’ ছবিতে সবশেষ একসঙ্গে অভিনয় করেন সঞ্জয় দত্ত ও শ্রীদেবী। তারা আবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন আগামী বছরের গোড়ার দিকে। তখনই শুরু হবে ‘সিদ্ধাত’-এর শুটিং। ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রেমের গল্প নিয়ে তৈরি হবে এই ছবি।
এদিকে শ্রীদেবীর ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি উপলক্ষে তার ৩০০তম ছবি ‘মম’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। আর সঞ্জয় দত্ত কাজ করছেন কারাভোগের পর তার প্রত্যাবর্তনের ছবি ‘ভূমি’র। 

সূত্র: বলিউড হাঙ্গামা
/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প