তৌসিফের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আলো’ সঙ্গে সংযুক্তা

বিনোদন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ১৬:২০আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৬:৩৫

তৌসিফ ও সংযুক্তা নির্মাতা ভিকি জাহেদ সর্বশেষ এনেছিলেন ‘রূপ’ স্বল্পদৈর্ঘ্য ছবি। এসিডদগ্ধ নারীর সে গল্প বেশ প্রশংসিত হয়।
সম্প্রতি নতুন আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করলেন তরুণ এই পরিচালক। ‘আলো’ নামের স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও নবাগতা সংযুক্তা দাস। এটি ‍মূলত ভালোবাসার গল্প। চলতি মাসেই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পেতে পারে বলে জানান নির্মাতা।
তৌসিফ বলেন, ‘‘এখন অনেকের অভিযোগ শর্টফিল্মগুলোর গল্প প্রায় এক হয়ে যাচ্ছে। তাই বেশ কিছুদিন ধরে আমি শর্টফিল্ম থেকে দূরে ছিলাম। কিন্তু ‘আলো’র গল্প শুনে কাজটার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কারণ এর গল্পের মধ্যেই ভিন্ন রকম এক ভালোবাসা লুকিয়ে আছে।’’
টাইগার মিডিয়ার ব্যানারে ‘আলো’ একটি মোশন ভাস্কর নির্মাণ। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল ও সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ। আসছে ১৭ জুলাই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির একটি গানের মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশ পাবে। 
/এম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প