দুই গীতিকারের এক গান

বিনোদন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ১৬:২৭আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৬:৩০

জনপ্রিয় গীতিকার সুরকার এবং গায়ক শফিক তুহিন। তার লেখা সুরে এবং কণ্ঠে অসংখ্য গান হয়েছে শ্রোতাপ্রিয়। এদিকে তরুণ গীতিকার এ মিজান। নিয়মিত গান লিখছেন চলচ্চিত্র এবং অডিও অ্যালবামে। গান লেখার পাশাপাশি মাঝেমাঝে  সুরও করেন।

শফিক তুহিন ও এ মিজান নতুন খবর হলো এবার এ মিজানের লেখা ও সুরে গাইলে শফিক তুহিন। গানের শিরোনাম ‘আপন’। সম্প্রতি গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। এর সংগীত করেছেন রেজওয়ান শেখ। আগামী ঈদে গানটি প্রকাশ হবে বলে জানা গেছে।
এ সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘এ মিজান এই সময়ের ভালো একজন গীতিকার। তার লেখার হাত খুবই ভালো। কিন্তু সে এতো সুন্দর সুর করে আমি জানতাম না। তার সুর শুনে অবাক হয়েছি। তাই আমি দায়িত্ব নিয়েই গানটিতে কণ্ঠ দিয়েছি। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। ’
এদিকে এ মিজান বলেন, ‘আমার প্রিয় গীতিকার সুরকারদের মধ্যে তুহিন ভাই অন্যতম। তার লেখা এবং সুর আমাকে টানে। গান লেখাতেই আমার মনোযোগ বেশি। সুরে নিয়মিত হওয়ার ইচ্ছে নেই। এক প্রকার শখ থেকেই সুরটি করা। আশাকরি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প