‘রঙিন পাতা’য় ভাবনা, সঙ্গে রুদ্র

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ০০:০৫আপডেট : ২৩ জুলাই ২০১৭, ০০:০৫

অনুষ্ঠানের সেটে ভাবনা, রুদ্র হক ও শ্রাবণ্য আশনা হাবিব ভাবনা। ৪ আগস্ট রূপালি পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার এই তারকা অভিনেত্রীর। অনিমেষ আইচের পরিচালনায় ছবিটির নাম ‘ভয়ংকর সুন্দর’। যেটির প্রচারণায় তুমুল ব্যস্ত সময় কাটছে ভাবনার।

সেই ধারাবাহিকতায়  রবিবার (২৩ জুলাই) এনটিভির ‘রঙিন পাতা’ অনুষ্ঠানে অতিথির আসনে বসছেন তিনি। তার সঙ্গে অতিথি হিসেবে আরও থাকবেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম-এর বিনোদন প্রতিবেদক রুদ্র হক। উপস্থাপক শ্রাবণ্য তৌহিদের মুখোমুখি বসে দুই অতিথি কথা বলবেন ‘ভয়ংকর সুন্দর’সহ বিনোদন অঙ্গনের নানা বিষয়ে।
এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘অনুষ্ঠানটি দারুণ ছিল। একজন জার্নালিস্ট ও আর্টিস্টকে নিয়ে এটি সাজানো হয়েছে। মিডিয়া জগৎ নিয়েই দুজনের কথা হয়েছে। ভালো লেগেছে আমার।’
ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’র তৃতীয় পর্ব এটি। যা রবিবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে। অনুষ্ঠানটি গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর। প্রযোজনা করছেন কাজী মোহাম্মদ মোস্তফা।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প