বিদ্যা বলেন, কী অভিনয় দেখালে জয়া!

বিনোদন ডেস্ক
২৩ জুলাই ২০১৭, ১৫:৩৭আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৩:০৩

জয়া ও বিদ্যা বালান সূত্রপাত মূলত ‘রাজকাহিনী’ ছবি দিয়ে। বাংলাদেশের জয়া আহসান সৃজিত মুখার্জি পরিচালিত এ ছবিতে অভিনয় করেন। আর ছবিটির হিন্দি সংস্করণে কাজ করতে গিয়ে বিদ্যা বালান বাংলা ছবিটি খুঁটিয়ে দেখেন আগাগোড়া।

আর তখনই মুগ্ধ হয়েছিলেন বাংলাদেশের এ অভিনেত্রীর অভিনয় দেখে। আর এবার জয়ার নতুন স্বল্পদৈর্ঘ্য ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘ভালোবাসার শহর’ দেখে রীতিমতো আপ্লুত।

তার ভাষ্যটা এমন, ‘‘জয়ার অভিনয় আমি দেখেছি ‘রাজকাহিনী’তে। ওর মতো শক্তিশালী অভিনেত্রী খুব কমই দেখেছি। জয়ার জন্যে আমার পক্ষ থেকে অনেক হাততালি পাওনা রইল।’’
পশ্চিমবঙ্গের একটি পত্রিকায় বিদ্যা বিস্তারিত বলেছেন। ছবি সম্পর্কে বিদ্যার বক্তব্যটা এমন, ‘‘ভালবাসার শহর’ দেখার ইচ্ছেটা বাংলা ভাষার জন্যে ভালবাসা থেকেই। ছবিটি দেখার পর কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। চুপ করে বসেছিলাম। ভেতরে ভেতরে চলছিল একটা তীব্র অস্থিরতা। এ কোন পৃথিবীর দৃশ্য দেখলাম আমি! যুদ্ধবিধ্বস্ত হোমস শহরের ছবি আমাকে ঝাঁকুনি দিয়ে গেল। আমরা এখনও কতখানি অজ্ঞতা, কত দুর্বল স্মৃতি নিয়ে বসবাস করি এই পৃথিবীর বুকে। ভাবি, নিজেরা সেফ থাকলেই যথেষ্ট!’
ছবিতে জয়ার অভিনয় সম্পর্কে তার মন্তব্য, ‘‘অন্নপূর্ণা দাসের চরিত্রে কী অপূর্ব অভিনয় করেছে জয়া আহসান! একটি সাধারণ মেয়ে, যে মুসলিম ছেলের ওপর ভরসা করে ঘর ছেড়েছিল, শহর ছেড়ে বহু দূর দেশ সিরিয়ার হোমস শহরে চলে গিয়েছিল। সেই দুঃসাহসী মেয়ের জীবনে নেমে এল অন্ধকার। যুদ্ধের সময়ে নিরুদ্দিষ্ট স্বামী, কোমাচ্ছন্ন ছোট্ট মেয়ে, বৃদ্ধ বাবাকে নিয়ে এক নারীর কী অসমসাহসী লড়াই দেখাল ‘ভালবাসার শহর’, বলে বোঝানোর ক্ষমতা নেই আমার! কী অভিনয় করে দেখালে জয়া!’’
দেখুন ‘ভালোবাসার শহর’:

/এম/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর