ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন বন্যা

বিনোদন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১০:৫৩আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৫:৪৪

 

ফিরোজা বেগম ও রেজওয়ানা চৌধুরী বন্যা নতুন প্রজন্মের সংগীতপ্রেমীদের কাছে কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের আদর্শ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্বিবদ্যালয়েরর তত্ত্বাবধানে ২০১৬ সাল থেকে গঠিত হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাষ্ট ফান্ড’।
এই ফান্ডের উদ্যোগে প্রবর্তন করা হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। চলতি বছর এই নজরুলসংগীতশিল্পীর স্মারক পুরস্কার পাচ্ছেন রবীন্দ্রসংগীতের বরেণ্য গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে শিল্পীর হাতে এই সম্মাননা তুলে দেবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
এতে আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী), এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফিরোজা বেগম ট্রাষ্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা।
আয়োজনে বক্তৃব্য রাখবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এরপর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পুরস্কার প্রদান শুরু হয়। প্রথমবার এ পুরস্কার পেয়েছেন সাবিনা ইয়াসমিন।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক