অ্যালবামে ফিরছেন ফকির আলমগীর

বিনোদন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ০০:১০আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০০:১০

ফকির আলমগীর অ্যালবাম দূরের কথা, বহুদিন নতুন কোনও গানে নেই গণসংগীতশিল্পী ফকির আলমগীর। দীর্ঘ বিরতির পর এবার প্রকাশ পাচ্ছে তার নতুন গানের অ্যালবাম। নাম ‘ওল্ড ইজ গোল্ড’।

মোট ১২টি গানের এই বিশেষ অ্যালবামটি প্রকাশ করছে সিডি চয়েস মিউজিক। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সালাউদ্দিন, মিলন খান, হাজী সাহেব (মাইজভান্ডারী), আব্দুল হাই আল হাদী, আহমেদ সাফা ও এ-আজাদ-এস কবির। সুর ও সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী, আবু তাহের, আলী আকবর রুপু ও ফকির আলমগীর নিজে।
অ্যালবাম প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘অনেক শ্রম, মেধা ও যত্নের সমন্বয়ে অ্যালবামের প্রত্যেকটি গান তৈরি হয়েছে যা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। এই গানগুলো শ্রোতাদের মাঝে আলোড়ন সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।’
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প