দুই বছর পর দেশের বাইরে

বিনোদন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ২০:০২আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৩:৪৯

সালমা প্রায় দুই বছর পর দেশের বাইরে উড়াল দিচ্ছেন কণ্ঠশিল্পী সালমা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাত ১২টার একটি ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
দেশটিতে বসবাসকারী বাংলাদেশীদের গান শোনাতে যাচ্ছেন বলে সালমা জানান। ৩০ জুলাই আয়োজিত কনসার্টে অংশ নেবেন তিনি। আর দেশে ফিরবেন ২ আগস্ট।
সালমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টানা ২ বছর পর আমি দেশের বাইরে কনসার্টে অংশ নিতে যাচ্ছি। ২০১৫ সালে সর্বশেষ মরিসাসে শো করেছি। বিদেশে গিয়ে দেশের মানুষকে গান শোনানো অনেক ভালো লাগার একটি কাজ। প্রবাসী বাংলাদেশিরা দেশকে মিস করেন বলেই আমাদের নিমন্ত্রণ করেন। তাদের প্রতি কৃতজ্ঞ আমি।’
এদিকে বেশকিছু গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘বানিয়া বন্ধু’খ্যাত জনপ্রিয় এই ফোক শিল্পী। ঈদুল আজহাকে ঘিরে প্রকাশ হবে তার নতুন গানের মিউজিক ভিডিও।
অন্যদিকে ঈদুল ফিতরে প্রকাশ হয় সালমার ১১তম অ্যালবাম ‘মন মাঝি’।

সালমার নতুন গান ‌‘কে যে কখন’:

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প