অন্তর্জালে ছড়াচ্ছে ‘মিথ্যে গল্প’!

বিনোদন রিপোর্ট
২৮ জুলাই ২০১৭, ১৬:৪৮আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৫:৩৮

ভিডিওতে সিয়াম ও সাফা সত্যি সত্যি এবার মুক্তি পেল আলোচিত কাজ ‘মিথ্যে গল্প’! সাফা কবির ও সিয়াম আহমেদের মিউজিক্যাল ফিল্ম এটি। যার মাধ্যমে প্রথমবারের মতো তারা জুটি বাঁধলেন কোনও গানের ভিডিওতে।

সেতু চৌধুরীর কথা-সুর-সংগীতে গানটি গেয়েছেন ‘হারালো অজানায়’খ্যাত কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী। আর গল্পনির্ভর ব্যয়বহুল ভিডিওটি পরিচালনা করেছেন প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক। ‘মিথ্যে গল্প’ ২৭ জুলাই রাতে প্রকাশ পায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে। প্রকাশের ১২ ঘণ্টার মাথায় এটি অতিক্রম করে এক লাখ ভিউয়ার, ছড়িয়ে পড়ছে অন্তর্জালের সর্বত্র! ধারণা করা হচ্ছে ২৪ ঘন্টার মাথায় ভিডিওটি দুই লাখ ভিউ অতিক্রম করবে। যা সত্যিই বিস্ময়কর বলে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।   
নিজের প্রথম মিউজিক ভিডিও প্রসংঙ্গে সাফা বলেন, ‘‘ভিডিওর প্রতি খুব একটা আগ্রহ ছিলো না আমার। তাই অসংখ্য অফারের পরেও এ পর্যন্ত করা হয়নি। তবে কিছু কিছু গানের কথা-সুর-কণ্ঠ এমন থাকে যে গানটার সঙ্গে ‘লাভ এট ফার্স্ট লিসেনিং’ হয়ে যায়। ‘মিথ্যে গল্প’র ক্ষেত্রেও আমার ঠিক তাই হয়েছে। এছাড়া সিয়াম এবং আমার এটাই প্রথম মিউজিক্যাল ফিল্ম। খুবই উচ্ছ্বসিত আমি গানটি প্রকাশের পর, প্রচুর উইশ পাচ্ছি।’’
মডেল সাফা ও কণ্ঠশিল্পী নহিদ মেহেদী গানের শিল্পী নাহিদ মেহেদী বলেন, ‘‘মিথ্যে গল্প’র যে আবেদন, আবেগ তা শ্রোতাদের ছুঁয়ে যাচ্ছে, গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে স্পষ্ট অনুভব করছি। আমার প্রথম গান ‘হারালো অজানায়’ এর সফলতার সূত্র ধরে এবারও আশা করছি শ্রোতা-দর্শক-সমালোচকদের পূর্ণ সমর্থন পাবো। ধন্যবাদ সিএমভি, সাফা ও সিয়ামকে। আমার গানটিকে বিশ্বাস করার জন্য।’’
উল্লেখ্য, এ বছর জানুয়ারিতে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারেই শিল্পী নাহিদ মেহেদীর ‘হারালো অজানায়’ শীর্ষক একটি মিউজিক্যাল ফিল্ম প্রকাশ পেয়েছিলো, যা দর্শক, শ্রোতা ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়। জিপি-মিউজিক অ্যাপ প্ল্যাটফর্মে মুক্তির এক সপ্তাহেই গানটি উঠে এসেছিল টপ চার্টে। পরবর্তীতে একই প্ল্যাটফর্মে তা পৌঁছায় এক নম্বরে।
দেখুন নতুন মিউজিক্যাল ফিল্ম ‘মিথ্যে গল্প’:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প