এ কেমন নবাব!

বিনোদন রিপোর্ট
২৯ জুলাই ২০১৭, ১৫:৩৫আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৬:১৩

জাহিদ হাসান, নবাব চরিত্রে নামটা নবাব। পোশাক-অভিব্যক্তি দেখে মনে না ধরলেও তার মনটা কিন্তু নবাবের মতোই। তবে তা শুধুই প্রেমকেন্দ্রিক! ভালোবাসতে তার কোনও দ্বিধা নেই।
টিভি পর্দায় এই ভালোবাসার নবাব হিসেবে হাজির হচ্ছেন অভিনেতা জাহিদ হাসান।
মূলত এটি নির্মাতা সাগর জাহান-জাহিদ হাসান জোটের নতুন নাটক। এখানে জাহিদকে দেখা যাবে প্রেমের মহাপুরুষ হিসেবে!
আর এ কারণে ৭ পর্বের ধারাবাহিক নাটকের নাম রাখা হয়েছে ‘নবাবের প্রেম’। চলতি সপ্তাহে পূবাইলে এর কাজ শুরু হয়েছে।
নাটকটি সম্পর্কে পরিচালক সাগর জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘এটি বৃন্দাবন দাস লিখেছেন। মূলত হাসির নাটক। অনেক জনপ্রিয় শিল্পী এতে অভিনয় করছেন। তবে যেখানে জাহিদ ভাই থাকেন, পুরো আলোটাই তাকে ঘিরে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়।’
জাহিদ হাসান ছাড়াও এতে অভিনয় করছেন- তিশা, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসানসহ অনেক।
জানা যায়, ঈদের জন্য এটি নির্মিত হচ্ছে। ঈদের ৭ দিন এনটিভিতে এটি প্রচার হবে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প