ফাহমি-অপি, তারপর?

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০১৭, ১৬:৫৮আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৫:০১

রনি, অপি ও ফাহমি 'বিপরীতে আমি' নাটকে জুটি বেঁধে অভিনয় করেছিলেন নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি ও অভিনেত্রী অপি করিম। এটি নির্মাণ করেছিলেন রেদওয়ান রনি। ঘটনাটা কমচে' কম বছর ৮ হবে।
এরপর আর সেভাবে কাজ করেননি এই দুই নির্মাতা।
এবার একই ভূমিকায় আসছেন তারা, পরিচালক রনি আর অভিনেতা ফাহমি। তবে নায়িকার জায়গায় পরিবর্তন আসছে।
রনি বললেন, ‘এনটিভির জন্য ফিকশনটি তৈরি করেছিলাম। সেখানে ফাহমির বিপরীতে ছিলেন অপি করিম। এবারেও থাকছে নতুন চমক।’
নায়িকা নির্ধারণ ও নাটকের প্রস্তুতি শুরুও করেছেন। তবে নায়িকার বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ঘোষণা দিয়েছেন রনি। ইতোমধ্যে ফেসবুকে ভক্তদের জানাতে বলেছেন, পছন্দের নায়িকার নাম। নায়িকার সঙ্গে মিলে গেলে তার জন্য থাকছে পুরস্কার।
রনি আরও বলেন, ‘কোন অভিনেত্রীর সঙ্গে ফাহমি জুটি বাঁধছে- জানা যাবে ৪ আগষ্টের নাটকটির শুটিংয়ে সময়। কারও ধারণা সঠিক হলে একটি নৈশভোজের সুযোগও থাকবে তার জন্য।’
জানা গেছে নতুন নাটকটির নাম ‘ক্যান্ডি ক্রাশ’। এটি নতুন চ্যানেল নাগরিক টিভির জন্য তৈরি হচ্ছে।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প