চাপে আছেন কপিল শর্মা!

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জুলাই ২০১৭, ১২:০৪আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৭:৩৬

কপিল র্শমা। ছবি জি-নিউজ কপিল শর্মার সহকর্মী সুমনা চক্রবতী। মূলত পর্দায় তাকে কপিলের স্ত্রী হিসেবেই পাওয়া গেছে। এবার কপিলের বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করলেন তিনি। ‘দ্য কপিল শর্মা শো’-এর শুরু থেকে থাকা এই অভিনেত্রী বলেছেন, ‘কয়েকদিনে টিআরপি প্রতিদ্বন্দ্বিতার কারণে অনেক চাপে রয়েছেন কপিল।’
তবে এই চাপ থাকাটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।

এছাড়া তিনি স্বাস্থ্য নিয়েও কথা বলেন, ‘আমরা সবাই কখনও সুস্থ আবার কখনও অসুস্থ থাকি। কপিলও এখন একটু অসুস্থ। এজন্য অনেক চাপে রয়েছেন তিনি।’

সম্প্রতি অসুস্থতার কারণে কয়েক দিনের শুটিং বাদ দিতে বাধ্য হয়েছেন কপিল। হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাকে। পরে ‘মুবারাকান’ ও ‘জাব হ্যারি মেট সেজাল’ ছবির জন্য শুটিং শুরু করেছেন তিনি।

মূলত ‘দ্য কপিল শর্মা শো’-এর সঞ্চালক কপিল শর্মা সহকর্মী সুনীল গ্রোভারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তাকে বিমানে মারধরও করেন। এরপর থেকেই চরম সমালোচনার মুখে পড়েছেন এ উপস্থাপক। এমনকি সনি টিভি কর্তৃপক্ষ কপিলকে সরিয়েও দিতে চেয়েছিল! এরপর থেকে তার অনুষ্ঠানের ধারাবাহিক টিআরপি পতন শুরু হয়।

সূত্র: জি নিউজ

/এমএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প