তবে কি অন্যরকম কিছু!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ আগস্ট ২০১৭, ০০:০২আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০০:০২

এ ছবিটিই শেয়ার করেন ক্যাট মুক্তির অপেক্ষায় রয়েছে ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি। অনেকদিন পর এখানে দেখা যাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে।
এর আগেই দুজনের প্রাণোচ্ছল একটি ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আর ছবি ঘিরে আলোচনা করছেন ভক্তরা।  

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা নিজেই। এর ক্যাপশন ছিলো ‘কোনও ক্যাপশনের দরকার নেই’। শুটিংয়ের কোনও ছবি নয় এটি, তবে শুটিং স্পট থেকেই তোলা এটি। এতে দেখা যায়, ক্যাটরিনা সালমানের সঙ্গে মজা করছেন এবং সালমান মুখ লুকিয়ে আছেন। ছবিটি তোলা হয়েছে মরোক্কোতে।

অনেকের মতে, এ ছবির মাধ্যমে বোঝা যায়, সাবেক এ প্রেমিক-প্রেমিকা এখনও বন্ধুই আছেন।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল হিসেবে আসছে ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবিটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

সূত্র: বলিউড মান্ত্রা

/এমএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প