শুভ্রদেবের নতুন অ্যালবাম ‘ককটেল’

বিনোদন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ০০:০৮আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ০০:০৮

শুভ্রদেব এটা আমার স্বপ্নের অ্যালবাম। পাঁচ বছর ধরে অ্যালবামের কাজ করেছি। এ অ্যালবামের কথা আর সুরের জন্য দেশ-বিদেশ ঘুরে বেড়িয়েছি। বেশিরভাগ সময় আমেরিকাতেই গানগুলোর কাজ করেছি।’

কথাগুলো সংগীতশিল্পী শুভ্রদেবের। নিজের নতুন অ্যালবাম নিয়ে বাংলা ট্রিবিউনকে বলছিলেন তিনি। আগামী ১১ আগস্ট এটি মুক্তি পাবে জিপি মিউজিকে।
অ্যালবামের নাম ‘ককটেল’। আর এতে থাকছে অন্যরকম কিছু- এমনই জানালেন এই সংগীতশিল্পী। এর কনসেপ্ট ও বেশিরভাগ কাজ করেছেন শিল্পী নিজেই।
অ্যালবামটি নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই শুভ্রর। বললেন, ‘অ্যালবামটি নিয়ে বিশেষ অনুপ্রেরণা পেয়েছি প্রথম আমেরিকান আইডল কেলি পিকলারের ম্যানেজারের কাছ থেকে। তার নাম তেসা। তার কারণেই ভিন্ন ধরনের কিছু গান পাবেন শ্রোতারা। এতে সংগীতায়োজনে যুক্ত আছেন জেকে।’
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প