বন্ধু কেমন আছিস বল...

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৭, ০০:০৯আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৫:২৫

জয় শাহরিয়ার ও মিনার রহমান কাঁধে কাঁধ রেখে চলতে পারা/ অযথাই দুজন ঝগড়া করা/ চায়ের কাপে ঝড়/ প্রিয় চেনা শহর/ স্বপ্নগুলো ছুঁতে চাওয়া/ হঠাৎ কোনও গল্প পাওয়া/ খেলার মাঠে ধুলো/ আহ্ স্মৃতিগুলো.../ বন্ধু কেমন আছিস বল/ বন্ধু স্বপ্ন ছোঁব চল...

এমন কথা কণ্ঠে নিয়ে এবারের বন্ধু দিবসে (৬ আগস্ট) হাজির হলেন সময়ের জনপ্রিয় শিল্পী মিনার। গানটির কথা-সুর-সংগীত করেছেন জয় শাহরিয়ার। যা ৫ আগস্ট প্রকাশ পেয়েছে আজব রেকর্ড-এর ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে মিনার বলেন, ‘‘জয় ভাই আমার খুব কাছের বড় ভাই এবং সিনিয়র বন্ধুও বটে। ওনার গান আমার খুব প্রিয়। এর আগে তার সুরে ‘শতেক ভুল’ নামের একটি গান করলেও এই প্রথম ওনার লেখা ও সুরে কাজ করা। খুব ভালো লেগেছে গানটা করে, কারণ এটি বন্ধুত্বের গান। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে।’’
এদিকে গানটি প্রসঙ্গে এর গীতিকার-সুরকার-প্রযোজক-পরিবেশক জয় শাহরিয়ার বলেন, ‘বন্ধু নিয়ে এটা আমার দ্বিতীয় গান। গানটি করার পর আমার মনে হয়েছে মিনারের কথা। যার কণ্ঠে কথাগুলো সবচেয়ে ভালো মানাবে, তাই নিজে না গেয়ে খুব প্রিয় গানটি মিনারের কণ্ঠেই তুলে দিলাম। বন্ধুত্বের গান বলে কথা। আশা করছি ভালো লাগবে সবার।’
গানটির ইউটিউব লিংক:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প