প্রচারণায় বিভিন্ন দেশ ঘুরবেন শুভ-মাহি

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৭, ১৯:০২আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২১:৩৫

‘ঢাকা অ্যাটাক’ এর ডিজিটাল পোস্টার ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। তার ঠিক দুই মাস আগে থেকে (৫ আগস্ট) শুরু হলো এর বিশ্বব্যাপী প্রচারণার কাজ। যার অংশ হিসেবে সিনেমার প্রধান দুই মুখ আরিফিন শুভ ও মাহিয়া মাহি ‘প্রমোশনাল ট্যুর’-এ উড়াল দেবেন বিশ্বের বিভিন্ন দেশে।
ছবিটির পরিচালক দীপংকর দীপন জানান, ‘ঢাকা অ্যাটাক’-এর ইন্টান্যাশনাল প্রমোশনাল ট্যুর হবে দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে। কারণ এসব দেশেও সিনেমাটি পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। ফলে ছবিটির প্রচারণার জন্য এইসব দেশে উড়ে যাওয়ার প্রস্তুতি চলছে শুভ-মাহি জুটির। তারা সেখানে প্রবাসী বাংলাদেশীদের মাঝে সিনেমাটির নানা দিক তুলে ধরবেন। ইতোমধ্যে এইসব  দেশের বেশ কিছু সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তির বিষয় নিশ্চিত করা হয়েছে।
এদিকে ৫ আগষ্ট ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার প্রমোশনাল ক্যাম্পেইন এর প্রথম অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল পোস্টার প্রকাশ করা হয়েছে। অচিরেই প্রকাশ পাবে প্রিন্ট ভার্সনেও। ক্রমান্বয়ে মুক্তি দেওয়া হবে সিনেমাটির টিজার, ট্রেলার এবং সবগুলো গান।   
‘ঢাকা অ্যাটাক’ পরিচালনা করেছেন দীপংকর দীপন। কাহিনি লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী ছানোয়ার। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে- স্পর্শ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিঃ এবং থ্রি-হুইলারস লিমিটেড।
এতে শুভ-মাহি ছাড়াও অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। এছাড়াও বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীর এবং শিপন মিত্রকে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প