বিবাহবার্ষিকীতে অ্যালবাম

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ০০:০৩আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ০০:০৩

  লোপা হোসাইন ও সীরাজুম মুনির
২০১৬ সালের ৫ আগস্ট বিয়ে করেছিলেন সংগীতশিল্পী লোপা হোসেইন ও গীতিকার সীরাজুম মুনির। চলতি বছরে তাদের প্রথম বিয়েবার্ষিকীটি একটু ভিন্নভাবে সাজালেন এ দম্পতি।

গত ৫ আগস্ট প্রকাশিত হলো তাদের নতুন অ্যালবাম ‘আত্মাসঙ্গী’। এদিন রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মোড়ক উন্মোচন করা হয়।

এতে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, সাজিদ সরকার, জেকে মজলিশ, শিল্পী দম্পতিসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানে লোপা ও সীরাজুম ধন্যবাদ জানান তাদের পাশে থাকার জন্য।
লোপা হোসেইনের এটি তৃতীয় একক অ্যালবাম। অ্যালবামটিতে সহশিল্পী হিসেবে দ্বৈত একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এতে মোট ৫টি গান রয়েছে। সীরাজুম মুনিরের কথা ও সুরে অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন জে কে মজলিশ, সাজিদ সরকার ও তাহসিন আহমেদ। গানগুলো হলো- ঝরা পাতার কাব্য, দেখেও না দেখার অভিনয়, আত্মাসঙ্গী, ভালোবাসার বৃষ্টি কণায় ও অজানা বিষাদ। অ্যালবামটি প্রকাশ করলো লেজার ভিশন। অ্যালবামের প্রকাশনা

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প