একসঙ্গে টিভি ও প্রেক্ষাগৃহে তাহসান-পূর্ণিমা

বিনোদন রিপোর্ট
১১ আগস্ট ২০১৭, ০৯:৫০আপডেট : ১১ আগস্ট ২০১৭, ০৯:৫০

একটি দৃশ্যে তাহসান ও পূর্ণিমা

প্রসঙ্গের শুরু, ২০১১ সালের মে মাসে। বেশ আয়োজন করে জানানো হয় জুটি বাঁধছেন সংগীতশিল্পী তাহসান ও পূর্ণিমা। আর নিজের প্রথম ছবি পরিচালনা করছেন ইফতেখার আহমেদ ফাহমি। ছবির নাম ‘টু বি কন্টিনিউড’।

মাঝে কিছু ঝামেলা পেরিয়ে ৬ বছর পর ছবিটি এবার দেখতে পাবেন দর্শকরা। সেন্সর বোর্ডের খাতা টপকে এটি এখন মুক্তির দরজায়। আগামী কোরবানির ঈদে চ্যানেল আই ও বড় পর্দায় একসঙ্গে আসছে ছবিটি।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ফাহমি।
ফাহমি বলেন, ‌‘ছবিটির মুক্তির বিষয়টি দেখছে ইমপ্রেস টেলিফিল্ম। তাদের পরিকল্পনা হলো চলচ্চিত্রটি একসঙ্গে বড় পর্দায় ও চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার করার।’
এদিকে জানা যায়, তাহসান মূল চরিত্রে অভিনয় করার কথা থাকলেও তিনি অতিথি হিসেবে থাকছেন এতে। ছবির মূল চরিত্রে আছেন পরিচালক ফাহমি। এছাড়াও দেখা যাবে পূর্ণিমা, মিশু সাব্বির, অপর্না, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খানকে।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান