‘গল্পটি একজন কুৎসিত ছেলের’

বিনোদন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ১৪:৩৬আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৬:৫৭

চেনা চেনা লাগে, তবুও অচেনা। মুখের সামনে কুৎসিত দুটো বড় দাঁত আর চোখে মোটা ফ্রেমের গোল চশমা! কে তিনি? অভিনেতা সজল? হ্যাঁ, তাই তো। যিনি আজকাল পর্দায় নিজেকে ভাঙছেন ক্রমশ। খবর এসেছে এবারও তেমন কিছুই হলো।

একটি দৃশ্যে সজল আসছে ঈদের চমক হিসেবে এবার তিনি এমন বেশভূষায় হাজির হচ্ছেন ‌‘চেনা-অচেনা’ শিরোনামের একটি বিশেষ নাটকের মাধ্যমে। তার সঙ্গে আছেন শখ। শ্রাবণী ফেরদৌসের রচনায় এটি নির্মাণ করেছেন শুভ্র খান।
নাটকটিতে কাজ করা প্রসঙ্গে সজল বলেন, ‘দেখতে একজন কুৎসিত ছেলের গল্প এটি। মুখের সামনে দুটো বড় দাঁত। এমন চরিত্রে কাজ করে খুব আরাম পেয়েছি। আমাকে দেখতে খুব অন্য রকম লাগছে। নাটকে আমার চরিত্রটি দেখলে যে কেউ চমকে যাবেন।’
এদিকে নাটকটির গল্প প্রসঙ্গে সজল বলেন, ‘ফেসবুকে দুজন মানুষের পরিচয়। অতঃপর প্রেম। কিন্তু দুজন দুজনকে যখন সরাসরি দেখে, তখন পাল্টে যায় দৃশ্যপট। মোড় নেয় নতুন বাঁক।’
নির্মাতা জানান, নাটকটি কোরবানির ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প