কুসুম সিকদারের মিউজিক ভিডিও সরাতে আইনি চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৭, ১৪:৩৬আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৭:৪৩

ভিডিওতে কুসুম ও সুজন

 ৩ আগস্ট বঙ্গবিডির ইটিউব চ্যানেলে প্রকাশ পায় অভিনেত্রী কুসুম সিকদারের আলোচিত মিউজিক ভিডিও ‘নেশা’। যদিও এটি প্রকাশের পর থেকে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার সেই সমালোচনার সঙ্গে যুক্ত হলো আইনি নোটিশ। এতে বলা হয়, কুসুম সিকদার ও মডেল খালেদ হোসাইন সুজনকে খোলামেলা-আবেদনময়ী উপস্থিতির কারণে মিউজিক ভিডিওটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার জন্য।

রবিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব গানটির প্রকাশক প্রতিষ্ঠান বঙ্গবিডিকে ই-মেইল, ডাক ও কুরিয়ারের মাধ্যমে এই নোটিশ পাঠান। বিটিআরসির চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব ও তথ্য সচিবকে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নেশা’ ভিডিওটি শুরুই হয় 'চোখে আমার তোমার নেশা, শ্বাসে আমার তোমার নেশা, সারাদেহে তোমার নেশা, তোমায় পান করে....জ্ঞান হারাই, হই মাতাল'—এমন উত্তেজক কথার আবৃত্তি দিয়ে।’

এতে ঐ আইনজীবী আরও উল্লেখ করেন, ‘ভিডিওতে একের পর এক আপত্তিকর যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য আছে। এতে ৫টা গোসলের দৃশ্য, ৭টা সুইমিং পুলের দৃশ্য, ১টা শয্যাদৃশ্য ও ৩টা চুম্বনের দৃশ্য রয়েছে। গানের কথার সঙ্গে এসব দৃশ্যের কোনও মিল বা সংযোগ নেই। নিতান্তই গানকে দ্রুত জনপ্রিয় করার সস্তা রাস্তা হিসেবে ওই সব দৃশ্য সংযোজন করা হয়েছে। এমনকি ভিডিওটির কভার ছবিও অত্যন্ত অশ্লীল ও আপত্তিকর। এমন ধরনের অশ্লীল ভিডিও তৈরি প্রকাশনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা ও পর্নোগ্রাফি আইন, ২০১২-এর ৮ ধারা মতে দণ্ডনীয় অপরাধ।’

চিঠিতে বিটিআরসির চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব ও তথ্য সচিবকে ৭২ ঘণ্টার মধ্যে ইউটিউব থেকে ভিডিওটি সরানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে ইউটিউব ও অনলাইনে মিউজিক ভিডিওর নামে শরীর সর্বস্ব ও অশ্লীল ভিডিও তৈরি ও প্রকাশনা মনিটরিং, রোধ ও বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং আগামী এক মাসের মধ্যে বর্তমানে অনলাইনে বিদ্যমান অশ্লীল ভিডিওগুলো সরানোর অনুরোধ করা হয়। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চিঠি প্রদানকারী আইনজীবী।

এদিকে এমন নোটিশ প্রসঙ্গে কুসুম সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বিষয়ে বলার কিছু নেই। কী বলবো! নো কমেন্টস।’

কুসুমের নিজের লেখায় গানটির সুর-সংগীত করেছেন হৃদয় খান। আর ভিডিওটি নির্মাণ করেছেন যৌথভাবে শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। আইনি নোটিশ প্রসঙ্গে নির্মাতা শ্রাবণী ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে কী বলবো, বুঝতে পারছি না। প্রথমত আমরা বিস্মিত। কারণ কল্পনাও করিনি এমন একটা অভিযোগ এভাবে আসবে। তবে বিষয়টি এখন আর আমাদের হাতে নেই। কারণ গানটির মালিকানা এখন বঙ্গবিডির। তারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।’  

ভিডিওতে কুসুম ও সুজন এদিকে বঙ্গবিডির সঙ্গে যোগাযোগ করা হলে নাম না প্রকাশের শর্তে এক কর্মকর্তা বলেন, ‘নোটিশটা আমরা পেয়েছি। স্বাভাবিক, বিব্রত হয়েছি। তবে আমরা আমাদের আইনজীবীর সঙ্গে আলাপ করছি এখন। ৭২ ঘণ্টার মধ্যেই নোটিশের জবাব দেবো আমরা।’

প্রসঙ্গত, প্রায় ১৮ বছর আগে প্রকাশিত হয়েছিল অভিনেত্রী কুসুম সিকদারের একমাত্র একক অ্যালবাম। এরপর মাঝেমধ্যে গান করেছেন। তবে অভিনয়েই বেশি সময় দিয়েছেন। দীর্ঘ বিরতির পর ৩ আগস্ট প্রকাশ পায় ‘নেশা’ গানটির অডিও-ভিডিও।

/এমটি/টিএন/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প