স্রোতে ভেসে গিয়েছিলেন ইমন!

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৭, ০০:০৫আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৬:০৩

  শৈল প্রপাতে ইমন ও শুটিংয়ে ফাঁকে প্রভার ছবির কোলাজ। ছবি সংগৃহীত

নতুন একটি টেলিছবিতে কাজ করছেন চিত্রনায়ক ইমন। সহশিল্পী প্রভা, শবনম ফারিয়া ও মামুনুর রশীদ। রবিবার মাহমুদ দিদারের পরিচালনায় এর কাজ চলছিল বান্দরবানের শৈল প্রপাতে।
প্রচণ্ড স্রোতের মধ্যেই এগুচ্ছিল কাজ। দৃশ্যটা এমন- গুলি করা হবে ইমনকে। তবে গুলি ছোঁড়ার আগেই হাত ফসকে যায় ইমনের। অমনি স্রোতের তোড়ে আছড়ে পড়েন তিনি।
তার ভাষ্য, ‌‘সবই ঠিক ছিল। পানিও কিন্তু বেশি নয়। কিন্তু স্রোতের গতি এখানে অনেক। আমি আছড়ে পড়ে ভেসে যাচ্ছিলাম। একটা দড়ি রাখা হয়েছিল, যেন কেউ ভেসে গেলে আটকে যায়। ওটাও আটকাতে পারেনি আমাকে। পরে দুজন ঝাঁপিয়ে পড়ে আমাকে আটকান। এখানে হয়তো বেশি দূর ভেসে যেতাম না। কিন্তু বিপদ হলো পানির মাঝে আছে পাথর খণ্ড। এগুলো খুব বিপদজনক। জোরে আছড়ে পড়লে আর রক্ষা ছিল না।’

জানালেন পায়ে ও হাতের কয়েকটি জায়গায় ভালো ক্ষত হয়েছে। তবে সেগুলো গুরুত্বর নয়।

উল্লেখ্য, নতুন এ টেলিছবিটির নাম ‘না জাগতিক না পুরাণ’। এ মুহুর্তে বান্দরবানে আছেন ইমন, প্রভা, মাহমুদ দিদারসহ শুটিং দল। বাকি শুটিং চলবে ঢাকায়। টেলিছবিটি ঈদে চ্যানেল আইতে প্রচার হবে।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প