‘গেম অব থ্রোনস’-এর ৬ষ্ঠ পর্বও ফাঁস!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ আগস্ট ২০১৭, ১৩:০৪আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৩:০৮

‘গেম অব থ্রোনস’-এর সপ্তম সিজনের ৬ষ্ঠ পর্বের একটি দৃশ্য
এইচবিও’র জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সপ্তম সিজনের ৬ষ্ঠ পর্বও ফাঁস হয়েছে। জনপ্রিয় সামাজিক মাধ্যম রেডিটের একটি পোস্টে এমনটাই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, এইচবিও স্পেন ভুল করে পুরো একঘণ্টার পর্বটি সম্প্রচার করেছে।

গেইম অব থ্রোনস-এর ৬ষ্ঠ পর্বের নাম ‘ডেথ ইজ দ্য এনিমি’। এর আগে ৪র্থ পর্বটিও সম্প্রচারের আগেই ফাঁস হয়েছিল।

রেডিটের পোস্ট অনুসারে, ৬ষ্ঠ পর্বটির দৈর্ঘ্য ৭১ মিনিট। ভিডিও থেকে নেওয়া কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় জন স্নো ও টমুন্ড জায়ান্টসব্যান দেয়ালের ওপারে অবস্থান করছেন। এই দৃশ্যটি ৬ষ্ঠ পর্বের ট্রেলারে ছিল না। ফলে অনেকেই মনে করছেন, ফাঁস হওয়ার ঘটনাটি সত্য।

ফাঁস হওয়া ভিডিও’র একটি জিফ চিত্রে দেখা যায়, নাইট কিং একটি ড্রাগনকে স্পর্শ করছে। ড্রাগনটির চোখ নীল রঙে পরিণত হয়েছে। অনেকেই এটাকে আইস ড্রাগন হিসেবে আখ্যায়িত করছেন।

এবারের সিজনের ৪র্থ পর্বটি ভারত থেকে ফাঁস হয়েছিল। মঙ্গলবার ফাঁসে জড়িত চার ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। কোম্পানির নিজস্ব তদন্তে উঠে এসেছে, দুই কর্মী অনলাইনে পর্বটি ফাঁস করেছেন। তাদের সহযোগিতা করেছেন আরও দুই ব্যক্তি।

বিজনেস ইনসাইডার জানিয়েছে, সিরিজটির সপ্তম পর্বও ফাঁস হয়েছে। তবে এইচবিও কর্তৃপক্ষ সপ্তম পর্ব ফাঁসের বিষয়টি অস্বীকার করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প