এবার জেফারের একক অ্যালবাম

বিনোদন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৫:২২আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৯:০৫

জেফার ইউটিউবে তুমুল জনপ্রিয় জেফার রহমান। দেশের প্রথম ইউটিউব তারকা হিসেবে তার নামটাই ঘুরে ফিরে আসে। বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে তার জনপ্রিয়তা অন্য উচ্চতায় গেছে।

কাভারের পাশাপাশি মাঝে মধ্যে গেয়েছেন নিজের গানও। এরপর চলচ্চিত্রেও রেখেছেন নিজস্ব স্বকীয়তা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘সেনাপতি’তে গেয়েছেন ইংরেজি গান। নাম ‘আনকেইজড’।
কিন্তু নিজের একক অ্যালবাম করা হয়নি এতদিন। অবশেষে ভক্তদের জন্য নিয়ে আসছেন প্রথম অ্যালবাম। এটির নামও একই, ‘আনকেইজড’। মূলত অ্যালবামের জন্য তৈরি শিরোনাম গানটিই গেয়েছিলেন ছবিতে। এবার এটির সঙ্গে আরও কিছু গান নিয়ে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন জেফার। আর এ তথ্যটি বাংলা ট্রিবিউনকে জানালেন তিনি।
আগামী ২৫ আগস্ট ‘আনকেইজড’ প্রকাশিত হবে। এটি আনছে জাদুঘর। আর সহযোগিতায় আছে দেশের অন্যতম প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স।
জেফার বললেন, ‌‘বিষয়টি নিয়ে আমি খুবই এক্সসাইটেড। খুবই চাপের মধ্যে সময় পার করছি। যেহেতু এর উদ্বোধন হবে স্টার সিনেপ্লেক্সে তাই সেখানকার প্রস্তুতিও চলছে।’
এদিকে ‘আনকেইজড’ অ্যালবামের ‘জাজ’ ও ‘সামবডি’ গান দুটি ইতোমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। অ্যালবামে গান রয়েছে ৯টি।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প