হজে যাচ্ছেন অপি করিম

বিনোদন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ১৫:০৯আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৬:৪২

অপি করিম। ছবি- সংগৃহীত পবিত্র হজ পালনে যাচ্ছেন অভিনেত্রী অপি করিম। আগামীকাল শুক্রবার তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
মূলত তিনি তার বাবা-মার সঙ্গে এবারে হজে অংশ নিতে যাচ্ছেন।
অপির স্বামী নির্মাতা-স্থপতি এনামুল করিম নির্ঝর বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘অপি যাচ্ছে তার বাবা-মাকে নিয়ে। সবাই দোয়া করবেন যেন, সে সুন্দরভাবে ফিরতে পারে।’
এদিকে মিডিয়ায় অপি এখন কমই সময় দিচ্ছেন। ব্যস্ত আছেন সংসার ও শিক্ষকতা নিয়ে। এরমধ্যেই দু’একটি নাটক ও উপস্থাপনায় তাকে পাওয়া গেছে।
গত ১৫ আগস্ট দেশ টিভিতে সরাসরি অনুষ্ঠান ‘রক্তমাখা বুকে স্বদেশের ছবি’-এ সর্বশেষ অংশ নিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত বিভিন্ন গান, কবিতা, বঙ্গবন্ধুর আত্মজীবনীর ও জেলখানার রোজনামচা পাঠ এবং স্মৃতিচারণায় সাজানো ছিল এটি।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান