ওয়েব ধারাবাহিকে তমা মির্জা

বিনোদন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ১৬:২৩আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২০:৩৬

তমা চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের প্রায়ই দেখা যায় ছোট পর্দায়। আর এবার ঈদ ‘বোনাস’ হিসেবে বাড়তি কিছু নিয়ে আসছেন চিত্রনায়িকা তমা মির্জা।

তমা জানালেন, এবারই প্রথম তিনি ওয়েব সিরিজে অভিনয় করলেন। যেটি টিভির বদলে শুধু ইউটিউব কিংবা অনলাইনের বিভিন্ন মাধ্যমে প্রচার হবে।
সিএমভির প্রযোজনায় মোশন রকের কারিগরি সহায়তায় নির্মিত এই নাটকের নাম ‘দ্য লিস্ট’। আর বি প্রীতমের নির্দেশনায় সদ্য শুটিং শেষ হওয়া সাত পর্বের এই ওয়েব সিরিজটিতে তমা মির্জা ছাড়াও অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনেতা তৌসিফ ও তামিম মৃধা। এতে আরেকটি বিশেষ চরিত্রে দেখা যাবে আলোচিত মডেল নায়লা নাঈমকে।
তমা মির্জা বলেন, ‘এটা আমার প্রথম ওয়েব সিরিজ। তাই কাজটি নিয়ে আমার বাড়তি মনযোগ। কারণ, এস সিরিজ এখন সারা বিশ্বেই খুব জনপ্রিয় বলে জেনেছি। আর এতে আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি ভালো কিছু হবে।’
এদিকে, নির্মাতা আর বি প্রীতম জানান, ‘দ্য লিস্ট’ ধারাবাহিকভাবে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার হবে ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ৭টায়। আর এটি একই সময়ে দেখা যাবে ভিডিও সাইট বাংলাফ্লিক্সে। তামিম, তমা ও তৌসিফ

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প