জয়-বর্ণর ‘তুমি আমার নও’

বিনোদন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৭, ১৮:৪৯আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ২০:৫০

  জয় ও বর্ণ সাধারণত নিজের কথা ও সুরে গান তৈরি করেন জয় শাহরিয়ার। মাঝে মাঝে অন্য শিল্পীর কথায় সুর বসালেও পুরোপুরি অন্যের কথা ও সুরে গান করেছেন খুব কম।

এবার তরুণ শিল্পী বর্ণ চক্রবর্তীর কথা ও সুরে গাইছেন জয়। আসন্ন ঈদে হিউজ স্টুডিও থেকে প্রকাশ পাচ্ছে গানটি। এর শিরোনাম ‘তুমি আমার নও’।
জয় শাহরিয়ার বলেন, ‘বর্ণ আমার খুব কাছের ছোট ভাই। ওর গান খুব ভালো লাগে আমার। এ গানটা আমার খুব ভালো লেগেছে বলেই সাত বছর পর অন্যের কথা ও সুরে গাইলাম।’
বর্ণ জানালেন, এই সিংগেলটি জিপি মিউজিকে শুনতে পাবেন শ্রোতারা। এছাড়াও ঈদ এর পরপর গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ পাবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প