‘রঙিন পাতা’য় এবার মম

বিনোদন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ০০:০৪আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ০১:১৫

এনটিভির বিনোদনমূলক নিয়মত আয়োজন ‘রঙিন পাতা’র এবারের পর্বে অতিথি হয়েছেন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম। তার সঙ্গে থাকছেন নারী সাংবাদিক নাইস নূর।

(বাঁ থেকে) নাইস নূর, জাকিয়া বারী মম ও শ্রাবণ্য তৌহিদা অনুষ্ঠানটি প্রসঙ্গে মম বলেন, ‘এ আয়োজন চমৎকার। নাইস আমার বোনের মতো। দীর্ঘদিন ধরে আমাদের পরিচয়। ওর সঙ্গে কথা বলে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি। কাজের জায়গায়ও আমাদের বোঝাপড়া খুব ভালো।’

কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় ‘রঙিন পাতা’ উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা। রবিবার (২৭ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটির নতুন পর্ব।

‘রঙিন পাতা’র প্রতি পর্বে একজন করে তারকা ও বিনোদন সাংবাদিক অতিথি হিসেবে অংশ নেন। এতে তুলে ধরা হয়— কাজের বাইরেও তারকা এবং সাংবাদিকদের মধ্যকার আন্তরিকতা। এছাড়া বিনোদন জগতের হালচাল নিয়ে নিজেদের মতামত জানান অতিথিরা।
এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরী, সংগীতশিল্পী তাহসান, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, শবনম ফারিয়াসহ বেশ কয়েকজন তারকা ‘রঙিন পাতা’র অতিথি হয়েছেন। 

/এমএম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প