বিয়ের একদিন পরেই শুটিং

বিনোদন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ১৩:৪৮আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৫:৪৫

বর সৈয়দ নাঈম আহমেদের পাশে মেহরিন ইসলাম নিশা (ছবি: সংগৃহীত) বিয়ে হয়েছে ২৫ আগস্ট, এর পরদিনও ছিল এর রেশ। কিন্তু বিয়ের একদিন বাদেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের বৃত্তে চলে এলেন ছোট পর্দার অভিনেত্রী মেহরিন ইসলাম নিশা। হাতভর্তি চুড়ি আর মেহেদি আঁকা অবস্থায় কাজ করতে হচ্ছে তাকে।
রাজধানীর উত্তরায় চলছে কায়সার আহমেদের ধারাবাহিক নাটক ‘মহাগুরু’র শুটিং। সেখানেই কাজে মগ্ন নিশা। বিয়ের একদিন পরেই শুটিংয়ে আসার কারণ কী? বাংলা ট্রিবিউনকে রবিবার (২৭ আগস্ট) দুপুরে নিশা বললেন, ‘হাতে একেবারেই সময় নেই। আগামী ৬ সেপ্টেম্বর মধুচন্দ্রিমা উদযাপনের জন্য থাইল্যান্ডে যাচ্ছি। থাকবো ১০ দিন। তাই হাতের কাজগুলো সেরে যেতে হবে।’
নিশার বর সৈয়দ নাঈম আহমেদ। তিনি কাজ করছেন বিকাশের করপোরেট সেলস বিভাগের কর্মকর্তা হিসেবে। তাদের বন্ধুত্ব ২০০৫ সাল থেকে। দু’জনই রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়।
২৫ আগস্ট সন্ধ্যায় পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে ছিলেন দুই পরিবারের নিকট আত্মীয় এবং বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা।
২০১০ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন নিশা। এরপর থেকে নিয়মিতই নাটকে ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তিনি। 

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প