পারিশ্রমিকের নতুন ইতিহাস গড়লেন দীপিকা

বিনোদন ডেস্ক
২৯ আগস্ট ২০১৭, ২২:১৯আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ২২:২২

দীপিকা পাড়ুকোন ভারতীয় চলচ্চিত্রে প্রথমবার ঘটলো এমন। কোনও ছবির নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক পেলেন নায়িকা। ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘পদ্মাবতী’র মাধ্যমে নতুনভাবে ইতিহাস লিখছেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী।

বলিউডে নায়ক-নায়িকার পারিশ্রমিকের বৈষম্য নিয়ে কম কথা হচ্ছে না। কিন্তু ‘পদ্মাবতী’র মাধ্যমে সব উল্টে দিলেন দীপিকা। তিনি নিয়েছেন ১৩ কোটি রুপি। তার দুই সহশিল্পী শহিদ কাপুর ও রণবীর সিং পাচ্ছেন ১০ কোটি রুপি করে।

সাধারণত অভিনেত্রীদের চেয়ে অভিনেতারাই মোটা অঙ্কের টাকা পেয়ে থাকেন। কিন্তু ‘পদ্মাবতী’র সুবাদে রেকর্ড পরিমাণ সম্মানী গেলো দীপিকার ব্যাংক অ্যাকাউন্টে। এর মধ্য দিয়ে নতুন নজির স্থাপন করলেন তিনি।

এমনিতে ‘পদ্মাবতী’র দুই নায়ক রণবীর ও শহিদ এবং নায়িকা দীপিকার পারিশ্রমিকের আকার নিয়ে জল্পনা চলছিল। অবশ্য পরিচালক সঞ্জয়লীলা বানসালি আগেভাগে জানিয়ে রেখেছেন, এ ছবি দীপিকার। কারণ নাম ভূমিকাতেই দেখা যাবে তাকে। চরিত্রের গুরুত্ব ও খ্যাতি বিবেচনা করে হলিউডেও পা রাখা এই অভিনেত্রীকে দেওয়া হলো রেকর্ড সম্মানী।

পদ্মাবতীর রূপে পাগল মধ্যযুগীয় দিল্লি শাসক আলাউদ্দিন খিলজির সত্যি ঘটনা তুলে ধরা হচ্ছে ছবিটিতে। ‘পদ্মাবতী’ মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে।

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান