চার বছর পর তাহসান, ‘অভিমান আমার’

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২২

চার বছর পর তাহসান, ‘অভিমান আমার’ তাহসানের অভিমানগুলো কেমন? সেই অনুভূতি জানার সুযোগ হচ্ছে ভক্ত ও সংগীতপিপাসুদের। গানে গানে তিনি জানাতে আসছেন ‘অভিমান আমার’। এটাই তার সপ্তম একক অ্যালবামের নাম। এটি প্রকাশিত হয়েছে সিডি চয়েস ও জিপি মিউজিকের যৌথ প্রযোজনায়।
প্রায় চার বছর পর বের হচ্ছে তাহসানের নতুন একক অ্যালবাম। শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে জিপি মিউজিকে এর গানগুলো শোনা যাচ্ছে।
অ্যালবামে গান আছে সাতটি। এগুলো হলো— ‘অভিমান আমার, ‘কষ্ট’, ‘ক্ষীয় অবকাশ’, ‘বুড়ো শালিক’, ‘বৃষ্টি এলে’, ‘প্রার্থনার উপহার’ ও ‘হৃদয়ে আক্রমণ’।
গানের কথা লিখেছেন তাহসান নিজেই। অবশ্য একটি গানের যৌথ গীতিকার তিনি ও ফাজবীর তাজ তন্ময়।
নতুন একক অ্যালবাম বের করতে লম্বা বিরতি নেওয়া প্রসঙ্গে তাহসান বললেন, ‘গান ছাড়াও বেশকিছু কাজে সময় দিতে হচ্ছে। তাই চার বছর লেগে গেলো। শ্রোতাদের সাড়া পেলে আরও নতুন গান করতে উদ্বুদ্ধ হবো।’
‘অভিমান আমার’-এর তিনটি গানের সুর ও সংগীত তাহসানের। দুটি করে গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার ও নাহিদ নোমান অরূপ।
অ্যালবাম প্রসঙ্গে সিডি চয়েসের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম সোহেল বলেন, “তাহসানের সঙ্গে সিডি চয়েসের রসায়ন সবময়ই চমৎকার। আমাদের প্রায় সব গানই ব্যবসায়িকভাবে সফল ও জনপ্রিয়। আশা করি, নতুন অ্যালবামও সেই ধারাবাহিকতা ধরে রাখবে। ‘অভিমান আমার’ গানটি আমরা ভিডিও আকারে প্রকাশ করবো।”

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প