‘মুখোমুখি’ মিথিলা

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৭, ১০:০১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১০:০১

মিথিলা (ছবি: সংগৃহীত) অভিনয় তো করেনই, এবার ঈদের নাটকের জন্য গাইলেন মিথিলা। এর শিরোনাম ‘মুখোমুখি’। গানটি তৈরি হয়েছে ‘পাঞ্চক্লিপ’-এর জন্য। তিনি একা নন, এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা।

গানটি লিখেছেন তন্ময় চৌধুরী, এর রেকর্ডিং হয়েছে স্টুডিও ৫৮’তে। সুর ও সংগীত পরিচালনায় আরাফাত মহসিন। মিথিলার গায়কীর প্রশংসা করলেন তিনি। তার আশা, এই গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।

‘পাঞ্চক্লিপ’ লিখেছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। তিনি বললেন, ‘সম্পর্কেরও যে নানান সৌরভ থাকে যা স্থান-কাল ভেদে নানান সুবাস ছড়ায়, সেই গল্পটা বলতে চেয়েছি আমার মতো করে। এখানে একটি গান দরকার ছিল। মিথিলা দারুণ গেয়েছেন। শাওন গানওয়ালার কণ্ঠ তো পরীক্ষিতই।’

‘মুখোমুখি’ গানের রেকর্ডিংয়ে মিথিলা (ছবি: সংগৃহীত) শুধু গান গাওয়া নয়, নাটকটিতে অভিনয়ও করেছেন মিথিলা। এছাড়াও আছেন ইরেশ যাকের ও ঊর্মিলা শ্রাবন্তী কর।

ঈদের পরদিন (৩ সেপ্টেম্বর) রাত ১০টায় আরটিভিতে লাক্স ভালোবাসার সৌরভের গল্পে প্রচার হবে নাটকটি। একই সময়ে ইউটিউবে ইটিউন্স এন্টারটেইনমেন্টের অফিসিয়াল চ্যানেলেও দেখা যাবে ‘পাঞ্চক্লিপ’।

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প