ঈদ আয়োজন

‘হাটের চারপাশ ঘুরতে থাকি’

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪২

  শাকিব খান। ছবি- সংগৃহীত কোরবানির ঈদ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন এটি। যার প্রধান অনুষঙ্গ কোরবানির পশু। সাধারণত গরু হাটকে ঘিরেই এদেশের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার হয়। সময়টা কীভাবে কাটান তারকা, কীভাবে সামিল হন এতে- প্রশ্ন করা হয়েছিল দেশের শীর্ষ তারকাদের একজন- শাকিব খানকে।

তিনি প্রথমেই জানিয়ে দিলেন তারকা খ্যাতি জন্য হালকা দরের বিড়ম্বনা তো আছেই। তাই আগের মতো হাটে গরু কিনতে যান না। কিন্তু এ আক্ষেপ মেটানোর পদ্ধতি আছে তার। কেমন সেটা?
শাকিব বললেন, ‘আমি আসলে চারপাশে ঘুরতে থাকি। না, গরুর চারপাশ নয়, গরুর হাটের চারদিকে! হাটে গিয়ে তো গরু কিনতে পারি না। ঈদের আগ দিয়ে হাটের চারপাশে গাড়ি নিয়ে ঘুরপাক দিই। পছন্দের গরু দেখি। আর কাউকে পাঠিয়ে গরু কিনে নিই। আবার রাস্তায় কোনও গরু দেখলে সঙ্গের কাউকে বলি, দাম জিজ্ঞেস করতে। পুরো অভ্যাস তো (হাসি)!

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প