ঈদ আয়োজন

গরুর হাটে প্রীতমের অদ্ভুত অভিজ্ঞতা

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৮

প্রীতম হাসান। ছবি- সংগৃহীত কোরবানির ঈদ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন এটি। যার প্রধান অনুষঙ্গ কোরবানির পশু। সাধারণত গরু হাটকে ঘিরেই এদেশের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার হয়। হাট থেকে ফেরার সময় সবাই মিলে হৈচৈ করতে করতে আসার অভিজ্ঞতা সবারই কমবেশি আছে। তাছাড়া চলতি পথে গরুর দাম বলতে হয় কিছুক্ষণ পরপরই। গরুর হাটে যাওয়া নিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতা আছে এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের। চলুন শুনি তার মুখে।

“ছোটবেলার কথা। চাচার সঙ্গে কোরবানির হাটে গেলাম। ঈদের আগের দিন রাত হয়ে গিয়েছিল। হাটে গিয়ে অনেকক্ষণ ঘুরেও চাচার কোনও গরু পছন্দ হচ্ছিল না। এ কারণে জানতে চাইলেন, আমার কিছু পছন্দ হচ্ছে কিনা। তো একটা ছাগল আমার চোখে পড়লো। বেশ নাদুসনুদুস। বললাম এটাই কিনবো। চাচাও রাজি হলেন। কিনে নিয়ে এলাম।
কিন্তু বাসায় আসার পর আমরা টের পেলাম, এটা মা ছাগল। তার গর্ভে দুটি বাচ্চা আছে। এ কারণে আমরা আর ওই ছাগলকে কোরবানি দেইনি।
ঈদের পর আমাদের গাড়ির ড্রাইভারের কাছে ছাগলটিকে দিলাম। কারণ তিনি গরিব ছিলেন। তার কাছেই ছাগলটা দুই সন্তানের মা হয়। কোরবানির হাটে যাওয়া নিয়ে এটা আমার জীবনের অদ্ভুত একটা অভিজ্ঞতা ছিল।’’

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন