গায়িকা-নায়িকাদের সঙ্গে সাংবাদিকদের তর্ক!

বিনোদন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:৫৫

‘তর্কে তর্কে খেলা’ অনুষ্ঠানের দৃশ্য (ছবি: সংগৃহীত) দেশীয় চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের তিন তারকা তর্কে লিপ্ত হলেন তিন বিনোদন সাংবাদিকের সঙ্গে! বিনোদন জগতের বিভিন্ন বিষয় নিয়ে তর্কে তর্কে তারা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা চালিয়েছেন। কে জয়ী তা জানা যাবে ‘তর্কে তর্কে খেলা’ অনুষ্ঠানে।

এ আয়োজনে ক্যামেরার সামনের তারকাদের মধ্যে অংশ নিয়ে জোট বেঁধেছেন চিত্রনায়িকা আইরিন, টিভি অভিনেত্রী ঈশিকা খান ও গায়িকা ঐশী। তাদের প্রতিপক্ষ বিনোদন সাংবাদিকরা হলেন সৈকত সালাহউদ্দিন, মাহমুদ মানজুর ও দাউদ হোসাইন রনি।

তারকা ও বিনোদন সাংবাদিকদের তর্ক-বিতর্ক সঞ্চালনা করেছেন শ্রাবণ্য তৌহিদা। মাছরাঙা টিভি ঈদ আয়োজনে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনায় জোবায়ের ইকবাল।

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প