পারভেজের ‘ভর্তা ভাত রেস্তোরাঁ’

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৭

ভর্তা ভাত রেস্তোরাঁর বনানী শাখায় পারভেজের সেলফি সংগীতশিল্পী পারভেজের ‘ভর্তা ভাত রেস্তোরাঁ’র নতুন শাখা চালু হলো। রাজধানীর বনানীতে বি-ব্লকের চার নম্বর সড়কের ১০৭ নম্বর বাড়িতে এর উদ্বোধন হয় রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায়। এখানে তাকে শুভকামনা জানাতে আসেন বিনোদন অঙ্গনের শিল্পীরা।

এর আগে ঢাকার মগবাজার, মতিঝিল, পান্থপথ ও মালিবাগে ভর্তা ভাত রেস্তোরাঁর শাখা খোলা হয়। এসব দোকানে মানুষ আগ্রহ নিয়ে খেতে আসেন বলে জানালেন পারভেজ। তারই ধারাবাহিকতায় বনানীতে চালু হলো নতুন শাখা। তিনি একা নন, তার ব্যবসায়িক অংশীদারও আছেন রেস্তোরাঁর সঙ্গে।

সুফি ঘরানার গায়ক পারভেজ বন্ধুমহলে ভোজনরসিক হিসেবে পরিচিত। তাই খাবার ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তার কথায়, ‘আমি মূলত কাজ করি বাংলার ঐতিহ্যবাহী সংগীত নিয়ে। খাবারেও সেটা ধরে রাখার চেষ্টা করেছি। নিজস্ব ঐতিহ্যকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষেই আমাদের এই উদ্যোগ। ভাতের সঙ্গে বিভিন্ন রকম ভর্তাসহ ঐতিহ্যবাহী খাবারগুলোই আমরা পরিবেশন করে থাকি।’

এদিকে নতুন নতুন গানে কণ্ঠ দেওয়া আর কনসার্টে সংগীত পরিবেশনের কাজ নিয়েও পারভেজ এখন ব্যস্ত। ব্যক্তিজীবনে তিনি অভিনেত্রী সীমানার স্বামী। তাদের সংসারে আছে এক সন্তান।

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প