বাবা হারালেন ইমরান

বিনোদন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৯

ইমরান ও তার বাবা মোজাম্মেল হক এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল গান-বাজনায় মা-বাবার অনুপ্রেরণা, উৎসাহ আর সমর্থন পেয়েছেন ছোটবেলা থেকে। কিন্তু মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জীবনের বড় দুঃসংবাদ শুনলেন তিনি। তার বাবা মো. মোজাম্মেল হক আর নেই।
ঢাকার বেইলি রোডের বাসায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি……রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। আগামীকাল (বুধবার) সকালে শরীয়তপুরে নিজ এলাকায় তাকে সমাহিত করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোজাম্মেল হক হৃদরোগে ভুগছিলেন। সোমবার মঙ্গলবার দুপুরে বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তারা। কিন্তু তা আর সম্ভব হয়নি।

মোজাম্মেল হক স্ত্রী, সন্তান, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাবার আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন ইমরান।

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প