‘জোছনার বর্ষণে’ কুমার বিশ্বজিৎ (ভিডিও)

বিনোদন প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৩

‘জোছনার বর্ষণে’ মিউজিক ভিডিওতে কুমার বিশ্বজিৎ ঈদুল আজহার আগে ‘তারার দেশে’, এবার বের হলো কুমার বিশ্বজিতের গাওয়া ‘জোছনার বর্ষণে’ গানের মিউজিক ভিডিও। সোমবার (১১ সেপ্টেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে এটি।

‘জোছনার বর্ষণে’ গানটির কথা লিখেছেন তারিক তুহিন। সুর করেছেন আহম্মেদ হুমায়ূন, সংগীতায়োজনে তরিক আল ইসলাম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন লিয়ানা লিয়া ও তারেক।

নতুন গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বললেন, ‘ একটু ভিন্ন স্টাইলে করা রুচিশীল ও পরিচ্ছন্ন একটি ভিডিও এটি। রোমান্টিক গানটি গেয়ে ভালো লেগেছে আমার। এর কথা আর সুরে সরল প্রেম আছে।’

এর আগে কোরবানির ঈদ উপলক্ষে বাংলাঢোল মিউজিক থেকে প্রকাশিত হয় কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তারার দেশে’ গানের মিউজিক ভিডিও।

* দেখুন ‘জোছনার বর্ষণে’ গানের ভিডিও:
 
/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প