সালমার ‘আউলা প্রেম’

বিনোদন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪০

সালমা (ছবি: সংগৃহীত) ‘যে ধরনের গান গেয়ে আমি সালমা হয়েছি, সেগুলো থেকে বেরিয়ে একটু অন্যরকম কাজের চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় আবারও নতুন ডিজে গান করেছি’— বলছিলেন কণ্ঠশিল্পী সালমা। আরেকটি রক ধাঁচের গান গাইলেন তিনি। এর শিরোনাম ‘আউলা প্রেম’। ঈদুল আজহার দুই দিন আগে এতে কণ্ঠ দেন তিনি।

লোকজ আঙ্গিকের কথার সঙ্গে রক সংগীত যুক্ত করে গানটি সাজানো হয়েছে বলে জানান ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত এই গায়িকা। গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম, সুর ও সংগীত পরিচালনায় জে.কে মজলিশ।

কোরবানি ঈদে ইউটিউবে প্রকাশিত হয় সালমার গাওয়া ‘তোরই চোখে জাদু আছে’ শিরোনামে একটি রক ধাঁচের গানের লিরিক ভিডিও। তিনি বলেছেন, ‘এ নিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি। তাই এ ধরনের আরেকটি কাজ করলাম। ‘আউলা প্রেম’ নিয়ে চলতি মাসের মধ্যে মিউজিক ভিডিওর শুটিং করবো। এখন সেই প্রস্তুতি চলছে। এটি প্রকাশ হবে আমার ইউটিউব চ্যানেলে।’

‘আউলা প্রেম’-এর রেকর্ডিংয়ে সালমা (ছবি: সংগৃহীত) হঠাৎ এ ধরনের গানে আগ্রহী হলেন কেন? উত্তরে সালমা বললেন, ‘ভাবছি তরুণদের জন্য কিছু গান করা দরকার। তাই এখন থেকে নিয়মিত এ রকম গান করতে চাই। সবশ্রেণির শ্রোতাদের সঙ্গে থাকাই আমার লক্ষ্য।’

এদিকে সালমা তার গাওয়া ‘আশায় আশায় মনের’ শিরোনামের নতুন আরেকটি গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। শিগগিরই অ্যাডবক্সের ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পাবে। নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প