ঝুলন্ত তাসকিন!

বিনোদন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৫

শুটিংয়ে তাসকিন আহমেদ (ছবি: সংগৃহীত) বাইশ গজে গতির ঝড় তোলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে পেসার, সেই তাসকিন আহমেদ শূন্যে ঝুলে আছেন! দূর থেকে মনে হবে শূন্যে ভাসছেন তিনি! ঘটনা কী?

একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হতেই ক্রেনে ঝুলে থাকতে হয়েছে তাসকিনকে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) অভ্যন্তরে সেট বানিয়ে বৃহস্পতি ও শুক্রবার এর শুটিং হয়।

বিজ্ঞাপনটিতে শুধু তাসকিন নন, মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়াকে ক্রেনে ঝুলতে হয়েছে। যদিও কম্পিউটারের কেরামতিতে পর্দায় দেখা যাবে তারা শূন্যে ভাসছেন! দুই অঙ্গনের এই দুই তারকা একফ্রেমে এবারই প্রথম আসছেন।  

বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে তাসকিন আহমেদ ও জান্নাতুল পিয়া (ছবি: সংগৃহীত) জুতার ব্র্যান্ড অ্যাপেক্সের বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। তিনি জানান, কয়েকদিন আগে অ্যাপেক্স ফুটওয়্যারের শুভেচ্ছাদূত হয়েছেন তাসকিন ও পিয়া। এরই অংশ হিসেবে বিজ্ঞাপনটির কাজ করলেন তারা।
এবারই প্রথম নয়, তাসকিন এর আগেও কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। 

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প