তিন সুন্দরীতে হলো মেলা!

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৪

(বাঁ থেকে) মেহজাবিন চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও জাকিয়া বারী মম এমন মিল খুব কম পাওয়া যাবে। তিনজনের ডাকনামের অদ্যাক্ষর ‘ম’। তিনজনই ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার বিভিন্ন আসরে সেরার মুকুট পরেছেন। মম, মিম, মেহজাবিনের এমন মিল তুলে ধরার কারণ এবার তারা মিলেছেন একফ্রেমে। লাক্সের একটি বিজ্ঞাপনে একসঙ্গে মডেল হয়েছেন তারা।

‘ম’ ত্রয়ীকে নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করেছেন ‘আয়নাবাজি’র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। গত ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে কোক স্টুডিওতে এর শুটিং হয়েছে।

জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম ও মেহজাবিন চৌধুরী লাক্সের পৃথক পৃথক বিজ্ঞাপনে মডেল হয়েছেন আগে। কিন্তু বিজ্ঞাপন তো বটেই, একসঙ্গে নাটকেও কাজ করা হয়নি তাদের। তাই নতুন বিজ্ঞাপনটি দর্শকের কাছে চমক হবে বলে আশা তাদের।

(বাঁ থেকে) জাকিয়া বারী মম, অমিতাভ রেজা চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও মেহজাবিন চৌধুরী ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৬ সালে মম, ২০০৭-এ মিম আর ২০০৯ সালে বিজয়ী হয়ে দেশের বিনোদন অঙ্গনে তারকা হয়ে ওঠেন মেহজাবিন। মম ও মিম চলচ্চিত্রে কাজ করলেও মেহজাবিনের সেই অভিজ্ঞতা হয়নি।

/এস/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প