হঠাৎ আসছে ‘খাঁচা’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৯

দৃশ্য: ‘খাঁচা’ মুক্তির মাত্র তিন দিন আগে উন্মুক্ত হলো আকরাম খান পরিচালিত ‘খাঁচা’র ট্রেলার! গত সপ্তাহেও সংশ্লিষ্ট কেউ বলতে পারেননি কবে মুক্তি পাবে এটি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড জানালো, জয়া আহসান অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে আসবে ২২ সেপ্টেম্বর। 

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি অনুদানে নির্মিত ছবিটির মুক্তির সিদ্ধান্ত হঠাৎই নিয়েছেন নির্মাতারা। মূলত গত সপ্তাহে এর মুক্তি নিয়ে তোড়জোড় শুরু হয়। গত পরশু চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এটি ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। দেশভাগের কাহিনি নিয়েই সাজানো হয়েছে এটি।
আজাদ আবুল কালাম এতে অভিনয়ও করেছেন। এছাড়াও আছেন মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম অনেকে। ‘খাঁচা’ শুটিং হয়েছে নড়াইলের লোহাগড়ার ইতনা, মুন্সিগঞ্জের দোহার ও নাটোরে। গত ৩১ আগস্ট কোনও কাটছাট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি। 

* দেখুন ‘খাঁচা’র ট্রেলার:

/এমআই/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প