শিল্পী-নির্মাতার চুক্তিপত্রের মাধ্যমে হচ্ছে শুটিং

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৯

আপন ঘর শুটিং বাড়িতে হচ্ছে চুক্তিপত্র স্বাক্ষর। চুক্তিবদ্ধ হচ্ছেন শিহাব ও মম
টেলিভিশন সংশ্লিষ্ট তিন সংগঠন ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন প্রডিউচার্স অ্যাসোশিয়েশন ২০১০ সালে একটি চুক্তি করে। কিভাবে শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা কাজ করবেন সেই বিষয়ে দিকনিদের্শনা ছিল সেখানে।

এরই আওতায় এবার সম্পন্ন হলো ‘চুক্তিপত্রের মাধ্যমে শুটিং’। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উত্তরায় আপনঘরে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এখানে নির্মাতা শিহাব শাহীন ও অভিনয়শিল্পী জাকিয়া বারী মম’র মধ্যে চুক্তি হয়।

পর্যায়ক্রমে সকাল আহমেদের সঙ্গে শর্মিলী আহমেদ ও শহিদুজ্জামান সেলিম; সৌর্য দিপ্ত সূর্যর সঙ্গে শ্যামল মাওলা ও অপর্ণা ঘোষ এবং গোলাম হাবিব লিটুর সঙ্গে নাজনিন হাসান চুমকীর চুক্তিস্বাক্ষর হয়।

এ সময় উপস্থিত ছিলেন টেলিভিশন প্রডিউচার্স অ্যাসোশিয়েশনের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক ইরেশ যাকের, ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, সাধারণ সম্পাদক এসএ হক অলিক, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিন সংগঠনের নেতারা সবাইকে চুক্তিপত্র অনুযায়ী শুটিং করার জন্য অনুরোধ জানিয়েছেন।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি বলেন, ‘এটি মূলত নির্মাতা (প্রডিউসার) ও শিল্পী-কলাকুশলীদের মধ্যে চুক্তিনামা। তারা নিজেদের কাজ সম্পর্কে বিস্তারিত চুক্তি করে আমাদের জমা দেবেন। এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে গতকাল। এর উদ্দেশ্য হলো টেলিভিশন নির্মাণ সংশ্লিষ্ট (নাটক-টেলিফিল্ম) কাজগুলোর স্বচ্ছতা ও অধিকার নিশ্চিত করা।’

/এমআই/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প