ফটোশপে বেড়ে গেলো নায়িকার গলা!

বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০০

‘টম্ব রেইডার’ ছবির পোস্টারে ও একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যালিসিয়া ভিক্যান্ডার নতুন ‘টম্ব রেইডার’ ছবির একটি পোস্টার ও অ্যাকশনে ভরপুর ট্রেলার উন্মুক্ত হয়েছে বুধবার (২০ সেপ্টেম্বর)। কিন্তু পোস্টারে লারা ক্রফট চরিত্রের অভিনেত্রী অ্যালিসিয়া ভিক্যান্ডারের লম্বা গলার ছবি নিয়ে শুরু হয়েছে হৈচৈ। অনেকের মন্তব্য— অস্কারজয়ী এই অভিনেত্রীর গলাকে ফটোশপের কারিকুরিতে কিছুটা বড় করে পোস্টারে তুলে ধরা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিদ্রুপকারীদের মন্তব্য— জুরাসিক পার্কের ছোট ডাইনোসরের গলার মতো লাগছে এটা!

ফটোশপে বেড়ে গেলো নায়িকার গলা! নরওয়ের রোয়ার উথাগ পরিচালিত ‘টম্ব রেইডার’ ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় মুক্তি পাবে ২০১৮ সালের ১৬ মার্চ। এর কাহিনি সাজানো হয়েছে বাবার মৃত্যুর রহস্য উন্মোচনে লারা ক্রফটের দুঃসাহসী অভিযান নিয়ে। এতে আছে ২০১৩ সালে প্রকাশিত টম্ব রেইডার গেমের উপাদান। ট্রেলারে দেখা গেছে, ঘূর্ণিঝড়ের কবলে পড়া জাহাজ থেকে সাগরে লাফ দিচ্ছে লারা ক্রফট। একই রকম দৃশ্য ছিল ২০১১ সালে প্রকাশিত গেমে।
২ মিনিটের ট্রেলারে অন্যান্য দৃশ্যে দেখা যায়— ২৮ বছর বয়সী ভিক্যান্ডার তীর ও ছুরি নিয়ে রুদ্ধশ্বাস অভিযানে এগিয়ে যাচ্ছেন। তার সহশিল্পীরা হলেন ডমিনিক ওয়েস্ট, নিক ফ্রস্ট, ক্রিস্টিন স্কট থমাস, ওয়াল্টন গগিন্স, ড্যানিয়েল উ।
ভিডিও গেমের জনপ্রিয় চরিত্র লারা ক্রফটকে নিয়ে ২০০১ ও ২০০৩ সালে নির্মিত দুটি ছবিতে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। তার পরিবর্তে অ্যালিসিয়া ভিক্যান্ডারকে দর্শকরা কিভাবে নেবে তা সময়ই বলবে। সুইডিশ এই অভিনেত্রী ২০১৫ সালের ছবি ‘দ্য ডেনিশ গার্ল’-এর জন্য অস্কার জেতেন। গত বছর ম্যাট ডেমনের সঙ্গে তাকে দেখা গেছে জেসন বোর্ন সিরিজের ছবিতে।
হলিউডে পোস্টারে নায়ক-নায়িকার ছবিতে ফটোশপের ঘটনা এবারই প্রথম নয়। ১৯৮৩ সালে জেমস বন্ড সিরিজের ছবি ‘অক্টোপুসি’তে প্রয়াত অভিনেতা রজার মুরের পাশে অভিনেত্রী মোড অ্যাডামসের পা লম্বা করা হয়। এছাড়া ১৯৯০ সালে ‘প্রিটি ওম্যান’ ছবির পোস্টারে জুলিয়া রবার্টসের মাথা তার বডি ডাবল শেলি মিশেলের শরীরের সঙ্গে কম্পিউটারের কারসাজিতে জোড়া লাগানো হয়। ২০১৩ সালের কমেডি ছবি ‘হিট’-এর যুক্তরাজ্যের জন্য বানানো পোস্টারে অভিনেত্রী মেলিসা ম্যাককার্থির মুখাবয়বকে হালকা গড়নের নারীর মতো উপস্থাপনের জন্য ফটোশপের সহায়তা নেন। 

* দেখুন ‘লারা ক্রফট: টম্ব রেইডার’ ছবির ট্রেলার:





 

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প