মোবাইল ফোনে রিচার্জ করলেই কনসার্টের টিকিট!

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৭, ০৬:০২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০৬:০২

মোবাইল ফোনে রিচার্জ করলেই কনসার্টের টিকিট! রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য সুযোগÑ মোবাইল ফোনে টাকা রিচার্জ করলেই মিলবে ‘সাউন্ডচেক’ শীর্ষক কনসার্টের টিকিট। রবিতে ২৩৭ টাকা রিচার্জ করলে টিকিটের পাশাপাশি থাকছে ৭৩৫ মিনিট টকটাইম। আর এয়ারটেলে ২২৯ টাকার ডেটা রিচার্জ বান্ডেল কিনলে টিকিট ছাড়াও পাওয়া যাবে ১.৫ জিবি ডেটা। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশেন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে কনসার্ট শুরু হবে। এখানে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস। এছাড়াও থাকছে ওয়ারফেজ, নেমেসিস, শূন্য, আরবোভাইরাসের পরিবেশনা।
এর আয়োজন করেছে রবি ও এয়ারটেল ইয়ন্ডার মিউজিক। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট ভেন্যুতে ঢোকার সময় রবি ও এয়ারটেল গ্রাহকদেরকে তাদের মোবাইল ফোনে ইনস্টল করা ইয়ন্ডার মিউজিক অ্যাপটি দেখাতে হবে। ঢাকার ধানমন্ডি, উত্তরা, গুলশান, পল্টন ও যমুনা ফিউচার পার্কের রবি লাউঞ্জে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকিট।

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প